দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২৬ জন।
এদিন অ্যান্টিজেনসহ তিন হাজার ৭৮৭ নমুনা পরীক্ষা করে ভাইরাসটি সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১৪ জন। দৈনিক সংক্রমণের হার পাঁচ দশমিক ৬৮।
শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১২ হাজার ৩৭৬। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৬৩ শতাংশ।
এই সময়ে সারাদেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।
এদিন করোনায় সংক্রমিত হয়ে যিনি মারা গেছেন তিনি একজন নারী। ঢাকা জেলায় বসবাসকারী ওই নারী বয়স ৭১ থেকে ৮০ মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, করোনায় এখন পর্যন্ত ১৮ হাজার ৭১৮ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৮ নারীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় এক হাজার ৫৬৫ জনের মৃত্যু
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
একাত্তর/এসি