কেন্দ্রীয় শহীদ মিনারে খ্যাতনামা গীতিকার, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর পর এফডিসিতে নেওয়া হচ্ছে।
সোমবার (৫ আগস্ট) বেলা ১১টায় তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে গার্ড অব অনার দেওয়ার পর সংস্কৃতি অঙ্গনসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর বেলা ১২টার দিকে তার মরদেহ বহনকারী গাড়ি এফডিসি’র উদ্দেশে রওনা করে।
জানা গেছে, সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। সেই সঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা তাকে শ্রদ্ধা জানাবেন।
পরে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে রাখা হবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে হবে দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে তাকে দাফন করা হবে।
গাজী মাজহার সুর আর শব্দের যাদুতে কয়েক দশক মুগ্ধ করে রেখেছিলেন কয়েক প্রজন্মের মানুষকে। দেশের মুক্তির সংগ্রামেও ছিল তার অগ্রণী ভূমিকা। রোববার তিনি মারা যান।
আরও পড়ুন: চার দিনের সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী
তার সৃষ্টি ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে’-গানগুলো বহুকাল বাঙালির হৃদয়ে দোদুল দুল খেলবে।
একাত্তর/এসি