পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে গণমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।

এর আগে, গত রবিবার দিবাগত রাতে পল্লবী থানায় আওয়ালকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা আকলিমা। ওই দিন বিকালে মিরপুর ১২ নম্বর ডি ব্লকের ৩১ নম্বর রোডে বাড়ির সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে স্থানীয় বাসিন্দা সাহিনুদ্দিনকে।


একাত্তর/এআর