বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষার্থীদের পাশে থাকবে বাংলাদেশ পুলিশের সদস্যরা।
ঢাকা মেট্রপলিটন পুলিশের ঢাকা দক্ষিণ অঞ্চলের ট্রাফিকের যুগ্ম-কমিশনার মেহেদী হাসান বুধবার (১৪ সেপ্টেম্বর) একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদযোগে যুক্ত হয়ে জানালেন রাজধানীর পরীক্ষার্থীদের সময়মত পরীক্ষার হলে পৌঁছে দিতে সবরকম সহায়তা নিয়ে প্রস্তুত আছে ডিএমপি।
পথে যেকোন সহায়তার প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে অনুরোধ জানিয়ে ট্রাফিক পুলিশের এই যুগ্ম কমিশনার জানালেন, পুলিশ প্রয়োজনে রাস্তা ফাঁকা করে পরীক্ষার্থীদের সময়মত কেন্দ্রে আসতে সাহায্য করবে। শিক্ষার্থীরা প্রয়োজনে জরুরী সেবার জন্য ৯৯৯ নাম্বারে ফোন করে সাহায্য নিতে পারবেন বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা।
এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে থাকবেন প্রতিটি শাখা রাস্তায়ও।
একাত্তর/এআর