রাজধানীর একাধিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬১৮ পিস ইয়াবা, ১০৭ গ্রাম হিরোইন, ৪ কেজি ৯৪৬ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ২১ লিটার দেশিমদ ও ৫টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ (২০ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
চলতি মাসে একই অভিযোগে রাজধানী থেকে আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একাত্তর/আরবিএস