ছাত্রদলের সাত নেতাকর্মী ঢামেকে চিকিৎসা নিচ্ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেত মোড়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের সাত নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নাসির হোসেন শাওন, জুবায়ের আহমেদ, সোহাগ, সোহেল এবং আমিনুল।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচ টায় দিকে চিকিৎসার জন্য তারা ঢাকা মেডিক্যাল হাসপাতালের  জরুরি বিভাগে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকের বরাতে তিনি বলেন, আহতরা সবাই শঙ্কামুক্ত।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাদের নতুন কমিটিকে নিয়ে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই ছাত্রলীগের  নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদেরকে মারধর করে হামলা চালিয়ে আহত করেন।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় আহত পাঁচ

তিনি বলেন, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


একাত্তর/আরএ