রাজধানীর বিমানবন্দরের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দর সিভিল এভিয়েশনের নতুন ভবন সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকায় সিলেটি কিশোর হিসেবে পরিচিত ছিলো নিহত ওই ভাসমান পথশিশু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, তার রাস্তা পারাপারের সময় দুইটি বাস পাল্লাপাল্লি করে যাচ্ছিল। ওই দুই বাসের একটির ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোর। সেসময় কিশোরটি মাদক সেবন করা ছিল বলেও ধারণা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
তিনি আরও জানান, সুরতহাল শেষে নিহত কিশোরের মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘাতক বাস দু’টি শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো