স্বজনদের ছুরিকাঘাতে দুই ভাই আহত, এক ভাইয়ের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাই ছুরিকাঘাতে নিহত হয়েছে হাবিবুল বাশার মুন্না (৩৬)। একই ঘটনায় আহত হয়েছে মুন্নার আপন ভাই সানজিদ (৩০)  ও মোরসালিন (৩২)।  নিহত মুন্না চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের  একটি শো-পিছের দোকানে কাজ করতো।  তিন ভাইয়ের মধ্যে মুন্না ছিল বড়।

রোববার (২অক্টোবর) বিকাল পাঁচটার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাটে মুন্নাদের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় অন্যান্য স্বজনরা তাদের তিন ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

সেখানে চিকিৎসারত অবস্থায় আজ রাত সাড়ে সাতটায় চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুই ভাই চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মুন্নার মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আহত মোরসালিন ও নিহতের মামা ও আব্দুস সালাম জানিয়েছেন, নিহতের চাচা মোঃ পলাশ ও তার দুই ছেলে পুলক ও শামীম তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। 

তিনি জানান,  নিহতের চাচা পলাশ তাদের পৈত্রিক সম্পত্তির উপর রাস্তার জায়গার না রেখে দেয়াল নির্মাণের  কাজ করছিলেন। সে সময় তিন ভাই তাদের রাস্তার জন্য একহাত যায়গা ছেড়ে নেয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে তারা দা বটি ছুরি ধারা এলোপাথারী কুপিয়ে ও ছুরিকাঘাত করেন। 


একাত্তর/এসএ