সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় সংগঠনটি সপ্তমবারের মতো রোববার (২ অক্টোবর) রাতে এসবিএসপি সাহিত্য সম্মাননা ও পুরস্কার ঘোষণা করে।
সোনার বাংলা সাহিত্য পরিষদ বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছর সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে থাকে।
পুরস্কার ঘোষণার আগে প্রেসিডিয়াম কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তারেক হাসান, সাধারণ সম্পাদক নুসরাত সুলতানা, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা জেমী ও সাধারণ সম্পাদক ইসরাত জাহানের সাথে আলোচনা করে চারজনের নাম ঘোষণা করা হয়।
শিশুসাহিত্য, কবিতা ও উপন্যাস— এই তিনটি বিভাগে বিশেষ অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর ও কথাসাহিত্যিক দীলতাজ রহমান।
এছাড়া উপন্যাসে পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম, ছোটগল্পে ইলিয়াস ফারুকী, প্রবন্ধে মামুন রশীদ, শিশুসাহিত্যে ইমরুল ইউসুফ।
কবিতায় পুরস্কার পাচ্ছেন খান মুহাম্মদ রুমেল।
২০২৩ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের এ পুরস্কার দেয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
একাত্তর/আরএ