গ্রিড বিপর্যয়ের কারণে সারাদেশে চলছে লোডশেডিং। এর প্রভাব পড়ছে দেশের হাসপাতালগুলোতেও।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এমন নয় বলে একাত্তরকে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম।
উল্লেখ্য মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেল করায় দেশের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।
আরও পড়ুন: পাড়া-মহল্লায় মোমবাতি ও হারিকেন কেনার হিড়িক
ডা. আশরাফুল আলম জানান, ঢামেকে যথেষ্ট জেনারেটর আছে ফলে আইসিইউতে থাকা রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবার কোন সুযোগ নেই।
এই চিকিৎসক আরও জানান যেহেতু জেনারেটর পেট্রোল চালিত, ফলে সহসা লোডশেডিং-এর প্রভাব হাসপাতালে পড়ার সুযোগ নেই।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে লোডশেডিং-এর কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান বন্ধ রাখা হয়েছে।
একাত্তর/এআর