দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। আগের দিন এই সংখ্যা ছিলো একজন।
একই সময়ে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৯১ জন। একদিন আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিলো ৪১০ জন।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ১৫ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৭০১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৮ হাজার ৩৪১ জনের। সুস্থ হয়েছেন ৬০ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৭৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬২ কোটি ৫৭ লাখ ২৫ হাজার ৯৬২ জন।
একাত্তর।এসজে