ফেব্রিক্সের আড়ালে মেমোরি কার্ড, ধরা পড়লো বিরাট চালান

কুরিয়ার এর মাধ্যমে ফ্রেবিক্স ঘোষণার আড়ালে অবৈধভাবে মেমোরি কার্ড আনার সময় কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়লো বিরাট চালান।

চোরাচালান বিষয়ে সুনির্দিষ্ট গোপন সংবাদ থাকায় বুধবার (১২ অক্টোবর) কাস্টমস গোয়েন্দারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের কুরিয়ার ইউনিটের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করেন 

গোপন সংবাদের তথ্য অনুযায়ী বুধবার (১২ অক্টোবর) সকাল দশটায় কাস্টমস গোয়েন্দা দল কুরিয়ার ইউনিটের ফ্লাইবার্ড এক্সপ্রেস সার্ভিসে তল্লাশি চালিয়ে ফেব্রিক্স ঘোষণায় আনা কার্টন থেকে ৬৬টি বিভিন্ন আকৃতির প্লাস্টিকের প্যাকেটে মেমোরি কার্ড খুঁজে পায়। 


এসময় ৪৩ হাজার পিস ৮ জিবি মেমোরি কার্ড, ৩৩ হাজার ৫০০ পিস ১৬ জিবি মেমোরি কার্ড, ৫২ হাজার ৫০০ পিস ৩২ জিবি মেমোরি কার্ড এবং ৫ হাজার ৪০০ পিস ৬৪ জিবি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। 

এসময় সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তা ও কর্মচারীদের আটক করে থানায় সোপর্দ করা হয়। 

আটককৃত মেমোরি কার্ডের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ষোল লক্ষ টাকা।