করোনায় আরও চার মৃত্যু, শনাক্ত ৩৪৬

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। আগের দিন এই সংখ্যা ছিলো একজন। 

একই সময়ে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪৬ জন। একদিন আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিলো ৪৪৫ জন। 

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার সাত দশমিক ১৫ শতাংশ। 

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৬৮৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: কবীর সুমন গান গাইবেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৮ হাজার ৬৯১ জনের। সুস্থ হয়েছেন ৬০ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭১৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬২ কোটি ৯০ লাখ ৫৮ হাজার ৬৬০ জন।


একাত্তর/এসজে