ঢামেক হাসপাতালে মানবতা বিরোধী অপরাধের (যুদ্ধাপরাধী) দায়ে সাজাপ্রাপ্ত কারাবন্দী সালেক মিয়া ওরফে মিয়ার (৮৩) মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
এর আগে অসুস্থ অবস্থায় গত ১২ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
কারাসূত্রে জানা গেছে, গত ৩০ জুন সালেক মিয়াকে আন্তর্জাতিক অপরাধ আইন -১৯৭৩ সনের চার্জ নং -১ ও ২ এর ৩(২) (এ) (থ্রি) (এইচ) ধারায় আমৃত্যু কারাদণ্ড ও ১৫ (পনের) বছর কারাদণ্ডে দণ্ডিত হয়।
বন্দি অবস্থায় তিনি অসুস্থ হয়ে পরলে কয়েক বার তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে মার্কিন পার্লামেন্টে প্রস্তাব
সালেক মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিয়নদা গ্রামের মৃত আব্দুল সাত্তার ওরফে আবু সাত্তারের ছেলে।
একাত্তর/আরএ