কখনও নীতি-নৈতিকতার সঙ্গে আপস করেননি বলে দাবিকরেছেন, মেয়াদ শেষের এক বছর আগেই অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবমোহাম্মদ মকবুল হোসেন।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্নপ্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি আরও জানানা, তাকে অবসরে পাঠানোর কারণ তিনিজানেন না।
মকবুল হোসেন বলেন, ‘জীবনে কখনও নীতি-নৈতিকতারসঙ্গে আপস করিনি। আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে যে কোনো সময় প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের নিজের চেয়েবড় বিচারক আর কেউ নেই। সুতরাং আমি সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে সবসময় প্রস্তুত।
তথ্যসচিব মকবুল হোসেনকে রোববার জনস্বার্থে চাকরিথেকে অবসরে পাঠানোর কথা জানায় সরকার। এক প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরসচিব মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে চাকরি হতে অবসর প্রদান করাহয়েছে।
পরের দিন সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকদের বিভিন্নপ্রশ্নের জবাবে সচিব মকবুল বলেন, সবাইকে নিয়ে সৃষ্টিকর্তার একটা পরিকল্পনা থাকে। আমরাযারা ইসলামে বিশ্বাস করি, তারা মানি- আমার হয়তো এই পর্যন্তই প্ল্যানিং ছিলো। এই পর্যন্তইরিযিক ছিলো।
আরও পড়ুন: বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে: কাদের
বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের এই কর্মকর্তা আরও বলেন, আমি কোনো দিন নীতি-নৈতিকতার বাইরে কাজ করিনি। যতদিন বেঁচেআছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব।
এদিকে, সোমবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মকবুলহোসেননে অবসরে পাঠানোর বিষয়ে বলেছেন, ‘কাল (রোববার) দেখেছি। কী কারণ, এটা আমি জানিনা। অন্তর্নিহিত কারণ জানি না। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারে।
একাত্তর/আরবিএস