রাজধানীজুড়ে ডিএমপি'র অভিযান, গ্রেপ্তার ৪২

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক হাজার নয়শ' ৩১ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ১২ বোতল বিদেশি মদ ও ১৫টি  নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আরও পড়ুন: মুসকিল লীগ, ইত্যাদি পার্টিসহ নিবন্ধন চায় ৮০ দল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩০ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে চলতি মাসে আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিএমপি।


একাত্তর/আরবিএস