২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪০ জন, মৃত্যু এক

২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪০ জন। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে তিন দশমিক ১০ শতাংশ।

গতদিন ৯৪ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো তিন দশমিক ছয় শতাংশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩১৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতি থাকায় বাধ্যতামূলক অবসর: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বৃহস্পতিবার বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৯ হাজার ৭৬৯ জনের। সুস্থ হয়েছেন ৬১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ৩৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৩ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৫৬৫ জন।


একাত্তর/এসজে