ডেমরা থানার পুলিশের এএসআইসহ এক মাদক ব্যবসায়ীকে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল শনিবার (২৯ মে) রাতে র্যাব-১০ রাজধানীর ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানা সীমানাবর্তী এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব-১০ এর পরিদর্শক নিজাম উদ্দিন বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান জানান, ডেমরার মাদক ব্যবসায়ী নাসিরকে মাদকসহ আটক কর করা হয়। পরে তার দেওয়া তথ্যে ডেমরা থানার এএসআই মো. ইমামকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই চলমান বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীনকে মুঠোফোনে ফোন করলে তিনি কিছু জানেন না বলে জানান।
একাত্তর/এসি