২৮তম বিসিএস অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা তারেক, সম্পাদক মাসুদ আলম

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।

উভয়ই বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত ব্যাচ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারা আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচন প্রক্রিয়ায় কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন ও কামারুম মুনিরা। সভায় ব্যাচের বিপুল সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতভাবে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় জানানো হয়, অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই প্রকাশ করা হবে।

একাত্তর/আরএ
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর