টিভি স্টেশনগুলো শিশু বান্ধব হবে প্রত্যাশা বিশ্ব শিশু দিবসে

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে ২০ নভেম্বর প্রথম আন্তর্জাতিক শিশু ভিত্তিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় বিশেষ ‘শুনো আমাদের কথা’ আয়োজন করা হয়৷ 

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জাতীয় সংসদের এমপি কাজী নাবিল, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাতীয় দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন শওকত, ছিলেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ সদস্য টিপু। জনপ্রিয় এই ব্যান্ড দল দীর্ঘদিন ধরে কাজ করছে চাইল্ড রাইটস এডভোকেট হিসেবে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সঙ্গে। আয়োজন সূত্র জানায়, প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলা একাডেমি চেয়ারম্যান সেলিনা হোসেন গুরুতর অসুস্থ থাকায় ডিজিটাল এই বিশেষ আয়োজনে অংশ নিতে পারেননি। 

ডিজিটাল এই আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন জেলার শিশুরা৷ বিশেষ আয়োজনে শিশুদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন অতিথিরাও। 

জানা গেছে, টিভি স্টেশনগুলো যেন শিশু বান্ধব হয়ে প্রতিদিনই আয়োজন রাখে তার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথিসহ সবাই৷ 

আরও জানা গেছে, শিশুদের দাবীকে সম্মান প্রদর্শন করে বিষয়টি তথ্যমন্ত্রীকে নিজ দফতর থেকে চিঠি দিবেন এমপি নাবিল। 

প্রথম আলোর হেড অব অনলাইন শওকতও বলেন, গণমাধ্যমগুলো এখনও পরিপূর্ণ শিশু বান্ধব হতে পারেনি যেটা দুঃখজনক। এই ব্যাপারে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসরণ করতেও সকল গণমাধ্যমের প্রতি আহবান জানান তিনি। 

এদিকে, শিশুদের বিশেষ আয়োজনে নতুন গান আসবে বলে জানিয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের প্রধান টিপু৷ পাশাপাশি শিশুদের অধিকারের স্বার্থে তার ব্যান্ড অতীতের মতো কাজ করবে বলেও শিশুদের অবহিত করা হয়। 

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা৷