রাজধানীর পল্লবীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল আউয়াল (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকালে পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রতিবেশী আব্দুল আউয়ালকে (৬০) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: পারভেজ ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মেক্সিকোর সঙ্গে ম্যাচকে ফাইনাল হিসাবে দেখছে আর্জেন্টিনা
শিশুটির মামা জানান, আব্দুল আউয়াল তাদের প্রতিবেশী, শিশুটি তাকে দাদা বলে ডাকতো এবং খেলাধুলা করতো। আউয়াল শিশুটিকে আদর করার নামে তার রুমে নিয়ে আজ বিকালে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানাজানির পর আউয়ালকে আটক করে পুলিশে সংবাদ দেয়া হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।
পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে।
একাত্তর/আরবিএস