ইংরেজি নতুন বছর শুরুর আগেই ঘোষণা করা হলো দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)'র নতুন নেতৃত্ব- নির্বাহী পর্ষদ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ এবং চেয়ারম্যান রেজোয়ানুল হক স্বাক্ষরি এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছর (২০২৩-২০২৪) এই নেতৃত্বের পরিচালনায় চলবে বিজেসি'র যাবতীয় কর্মকান্ড। এজন্য পদ এবং দায়িত্বও নির্ধারণ করে দেয়া হয়েছে ।
সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন কমিটির নাম ঘোষণা করে বিজেসি'র সর্বোচ্চ নীতিনির্ধারনী পর্ষদ ট্রাস্টি বোর্ড ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এরপর ঘোষণা করা হবে নির্বাহী পর্ষদের ১২টি পদে যুগ্ম নির্বাহীর নাম। বিজেসির সদস্য, যারা সংগঠনে সময় দিতে পারবেন, দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন তারা যুগ্ম নির্বাহী পদের জন্য আবেদন করতে পারবেন বা তার সমর্থনে অন্য যে কোন সদস্য প্রস্তাব করতে পারবেন।
একই সঙ্গে বছর শুরু আগেই হাউজ প্রতিনিধিও পূনর্গঠন করা হবে। খুব শিগগিরই বিজেসি'র দপ্তর থেকে এসংক্রান্ত নীতিমালা ঘোষণা করা হবে।
একাত্তর/এআর