বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর বিষয়ে র্যাব ও ডিবি দেয়া তথ্য প্রমাণাদি দেখে সন্তোষ প্রকাশ করেছে বুয়েট শিক্ষার্থীরা। একই সঙ্গে ফারদিন হত্যা নিয়ে কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন তারা।
শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বুয়েট শিক্ষার্থীরা।
সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বলেন, ফারদিনের মৃত্যুর পর আমাদের বেশকিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলো ডিবি ও র্যাবকে করেছি। তারা সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেসব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। যা আমাদের কাছে আপাতত সঠিক মনে হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় চার সদস্যের পরিবারে মাসে খাবার খরচ ২৪ হাজার: সিপিডি
আপাতত ফারদিন মৃত্যুর বিষয়ে কোনো প্রকার আন্দোলনে যাবে না বলেও জানান শিক্ষার্থীদের।
এসময় তারা বলেন, তবে তদন্তের বিষয়ে ফারদিনের পরিবারের যদি কোনো যৌক্তিক দাবি বা নারাজি থাকে, তাহলে অবশ্যই বুয়েট শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়াবে।
একাত্তর/আরবিএস