এসএমসি ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার একটি রেস্তরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের এমডি আব্দুল হক।
তিনি বলেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি অন্যতম শাখা এসএমসি ফার্মাসিউটিক্যালস। যেখানে মানবতার সেবা করা প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
এসময় আব্দুল হক বাণিজ্যিক সাফল্যের জন্য ফার্মা বিভাগের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ফার্মাসিউটিক্যালসের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শেখ জাহিদুর রহমান।
এরপর বক্তব্য রাখেন- সোশ্যাল মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী। সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা ফার্মা বিভাগের সার্বিক সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সিনিয়র ম্যানেজার মার্কেটিং (ফার্মা)মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ন্যাশনাল সেলস ম্যানেজার (ফার্মা) হারুন-অর-রশিদ ২০২২-২০২৩ সালের জন্য তাদের পরিকল্পনা ও লক্ষ্য উপস্থাপন করেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষে হয়।
একাত্তর/এসি