সরকার একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়
এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অন্যদের আমাদের
গণতন্ত্র শেখানোর কোন প্রয়োজন নেই। আমাদের গণতন্ত্র আছে, মানবাধিকার আছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাপানি স্টাডিজ বিভাগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, নির্বাচন ভালো কি মন্দ হবে সেটা ঠিক করবে এ দেশের জনগণ। অন্য কেউ না। অন্য কেউ এটা নিয়ে কিছুই করতে পারবে না। বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে।
আরও পড়ুন: কুয়াশায় শাহজালালে ফ্লাইট শিডিউল বিপর্যয়
মন্ত্রী আরো বলেন, আমরা যথাসময়ে নির্বাচন করব। আওয়ামী লীগ এমন দল না যে, কোনো বড় দলকে নির্বাচন করতে দেবে না। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করি।
মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সবসময় সরব। বন্ধু দেশ বলে তারা আমাদের অনেক উপদেশ দেয়। আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভালো প্রস্তাব পেলে সেটা গ্রহণ করে। আমরা যেটা ভালো, সেটা গ্রহণ করি। এতে করে আমাদের অর্জন বাড়ে।
একাত্তর/আরবিএস