বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ চুক্তি সই

কৃষি ঋণ বিতরণে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গর্ভর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে ব্যাংকটির কৃষি ঋণ বিভাগের পরিচারক মো. আবুল কালাম আজাদ এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি সই করেন।

সংশ্লিষ্টরা জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় কৃষি খাতে ঋণ বিতরণে এই চুক্তি করা হয়েছে। 


একাত্তর/এসি