অমর একুশে বইমেলায় ষষ্ঠ দিনে এসেছে ১২১টি নতুন বই। সবচেয়ে বেশি বেরিয়েছে কবিতার বই। তবে পাঠকের আগ্রহ গল্প আর উপন্যাসের বইয়ের প্রতি।
মেলা এখনও পুরোপুরি না জমলেও পাঠক হিসেবে তারুণ্যের ভিড় চোখে পড়ার মতো। সময় গড়ানোর সাথে সাথে জমজমাট একটি মেলার অপেক্ষায় প্রকাশক ও লেখকরা।
নিয়ম করে প্রতিদিনই তিনটায় দরজা খূলে অমর একুশে বইমেলার। তবে মেলা এখনো ঠিক তার চেনা ছন্দ খুজে পায়নি। পাঠক-দর্শনার্থীদের ভিড় কম।
সোমবার ষষ্ঠদিনে মেলা প্রাঙ্গণ ছিলো অনেকটাই ফাঁকা।বিক্রেতাদের মনমতো ভীড় না হলেও আগামি দিনগুলোতে নিশ্চিতভাবেই পাঠক-দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলেই প্রত্যাশা তাদের।
এদিন মেলায় নতুন ১২১টি বই এসেছে। সবমিলে মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ৪২৪টি। কবিতার বই সবচেয়ে বেশি। জীবন বোধ নিয়ে কবিতায় ছন্দ মিলিয়েছেন অনেক তরুণ কবি।
আরও পড়ুন: মৃত্যু ধ্বংসপুরীতে পরিণত তুরস্ক-সিরিয়ার বিশাল এলাকা
তবে, বরাবরের মতো কবিতার পাঠক কম। বেশিরভাগেরই আগ্রহ গল্প কিংবা উপন্যাসে।
বাংলা একাডেমি প্রাঙ্গণ কিংবা সোহরাওয়ার্দী উদ্যান। কোথাও উপচেপড়া ভিড় ছিলো না। তবে যারা কর্মদিবসের ব্যস্ততা ভুলে এদিন মেলায় এসেছেন স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেরিয়েছেন। মলাট উল্টে খুজেঁ নিয়েছেন প্রিয় লেখকের পছন্দের বই।
একাত্তর/আরবিএস