রাজধানীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইল নামের একটি কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, শ্যামপুরে পাকিজা টেক্সটাইল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি এ কর্মকর্তা।
একাত্তর/এআর