২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় দেশে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। 

গতদিন আটজন রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিল শূন্য দশমিক ৩৬ শতাংশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি)  বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট এক হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩০৪ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৯ হাজার ৬২৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৮৮১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৭ কোটি ৭১ লাখ ৮৫ হাজার ৬২৮ জন।


একাত্তর/এসজে