নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মোঃ আব্দুর রহমান খাঁ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ৯৯৯-এ ফোন করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে অবহিত করেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ভিকটিমের নানীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মোঃ মোহাম্মদ মহসীন জানান, ভিকটিমের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। ভিকটিমের বাবা এবং তার ছোট ভাই সহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন। গত জানুয়ারি মাসের ২৭ এবং ২৮ তারিখ উক্ত বাসায় বাবা গভীর রাতে দুইবার ধর্ষণ করেন নিজের মেয়েকে। ঘটনা জানাজানি হলে রহমান খাঁ ৯৯৯ এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে সোমবার আব্দুর রহমানকে মিরপুর থানায় প্রেরণ করা হলে ভিকটিমের নানী অভিযোগ দায়ের করেন।
ভিক্টিমের নানীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
একাত্তর/এআর