অমর একুশে বইমেল উপলক্ষে প্রকাশিত হয়েছে পুলিশ সুপার ফারহাত আহমেদের নতুন বই ‘রিমাইন্ডার্স’।
এদিকে লেখক বইটি উৎসর্গ করেছেন তার এক সহকর্মী প্রয়াত গীতিকবি, লেখক পুলিশ সুপার দেওয়ান লালনকে।
ফারহাত আহমেদ বর্তমানে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন।
গত বছরের ১৪ জুলাই ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় দেওয়ান লালন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
চাকরির পাশাপাশি পুলিশের এই কর্মকর্তা গীতিকার ও লেখক হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। করোনা মহামারির সময় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে দেওয়ান লালনের ‘দুঃসময়ের হাল ধরা নাবিক মানবিক আর নির্ভীক-বাংলাদেশ পুলিশ’ শিরোনামের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায়।
পুলিশের এই কর্মকর্তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তার কাছ থেকেই দেশপ্রেমের আদর্শ ছোটবেলা থেকে বুকে ধারণ করেছেন। স্কুলজীবনে শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা ছিল লালন আহমেদের। তারপর লেখালেখির প্রতি আগ্রহ শুরু। তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
লালনের লেখা বইয়ের মধ্যে রয়েছে- বাবার চোখে মুক্তিযুদ্ধ, পুলিশের খেরোখাতা, সাধু সঙ্গে ডুবাও অঙ্গ, বেদনার বিবর্ণ বাকল, সারেং ছাড়া জাহাজ চলে, বিতং বনে বনবনিয়ে।
২০১৯ সালে প্রকাশিত ‘পাসওয়ার্ড’ গানটির জন্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে’ আধুনিক গান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে স্বীকৃতি পান দেওয়ান লালন।
একাত্তর/এসি