নারায়ণগঞ্জে গ্যাসের আগুন দগ্ধ নারীর মৃত্যু, স্বামী গুরুতর

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের গ্যাসের আগুন দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। ওই ঘটনায় গুরুতর অবস্থায় আছেন তার স্বামী। তিনিসহ এখনও হাসপাতালে ভর্তি আছেন আরও চার জন। 

ওই নারীর নাম সুখী আক্তার (২৫)। তিনি ফতুল্লার রামারবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

হাসপাতালটির আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সুখীর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষায় বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

তিনি জানান, হাসপাতালে ভর্তি সুখীর স্বামী আল আমিন শিকদারের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। 

দগ্ধ বাকি তিনজন হলেন - আলেয়া বেগম (৬৫) ও তার ছেলে জামাল (৪৫) এবং রাজমিস্ত্রী রফিক (৩৫)। 

এর আগে গত রোববার ফতুল্লার রামারবাগ এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।


একাত্তর/এসি