গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ আট ঘণ্টা বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহে এ বিঘ্ন ঘটবে।
আরও পড়ুন: যাত্রীদের জন্য খুললো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন
যেসব এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেই এলাকাগুলো হলো- মিন্টো রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা।
একাত্তর/এসি