ভারতীয় হাইকমিশনে নৈশভোজে বিএনপির প্রতিনিধি দল

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার নৈশভোজের আমন্ত্রণে ভারতীয় হাইকমিশনে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে যান পাঁচ বিএনপি নেতা। 

জানা গেছে, বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 

আরও পড়ুন: শিরিন ম্যানশনের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল সেখানে আছে।


একাত্তর/জো