রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার দায়ের করা হয়েছিলো বলে জানায় পুলিশ।
পরে একই দিন সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন।
গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস। ২০১৬ সালে হলি আর্টিজান রেস্তোরাঁয় অভিযান চালাতে গিয়ে প্রাণ হারানো পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের ছোট ভাই শামস।
একাত্তর/এআর