কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক জসিম

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সালাহ উদ্দিন জসিম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 এর আগে সকালে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদা পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন জসিম। এই পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম ৩৪ ভোট পেয়েছেন।  

সহসভাপতির দুটি পদে যথাক্রমে সালাম ফারুক (আরটিভি) ৮০ ভোট এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী নাজমুল হক শ্যামল পেয়েছেন ৫২ ভোট। যুগ্ম সম্পাদকের দুটি পদে মনির আহমাদ জারিফ (দৈনিক জনকণ্ঠ) ৮১ ভোট এবং ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানবকথা), তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ২৯ ভোট।  সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান (স্টার নিউজ)। এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি) ৬৭ ভোট, তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ) ৬৫ ভোট এবং শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন—দিদারুল আলম দিদার (বাসস—১১৭ ভোট), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন—৭৪ ভোট), কমল চৌধুরী (বেস্ট নিউজ—৭৩ ভোট), মো. আবু তাহের (দৈনিক প্রভাত—৭৩ ভোট) এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ—৫৭ ভোট)। এর মধ্যে দিদারুল আলম দিদার নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন। 

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন, যার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। কমিশনের অন্য দুই সদস্য হলেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা।  

এর আগে সকালে সংগঠনের বিদায়ী সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সাধারণ সভায় বক্তব্য রাখেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্যসচিব ড. ইমরান আনসারী প্রমুখ।  

একাত্তর/এসি
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন...
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ স
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর