গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনের নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড।
শুক্রবার (৩১ মার্চ) সংগঠনটির সভাপতি মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক ইনাম আহমেদ সাক্ষরিত এক বিবৃতিতে বিতর্কিত ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলা হয়, প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার সামিল। এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ। সাজানো ও বানোয়াট সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। এডিটরস গিল্ড বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে।
কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে মামলা দায়েরের আগে আমরা প্রেস কাউন্সিলের মতামত নেওয়ার আহবান জানাচ্ছি।
একাত্তর/এসি