মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদকে বিভ্রান্তিকর দাবি করে এর নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন।
রোববার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত সংবাদটির নিন্দা জানায় আইনজীবীদের সংগঠনটি।
এতে বলা হয়, মিথ্যাচার করা মত প্রকাশের স্বাধীনতা নয়। একই সঙ্গে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে কটাক্ষ করাও মত প্রকাশের স্বাধীনতা নয়।
সংগঠনটি মনে করে, সংবাদটি মিথ্যা এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি সুগভীর ষড়যন্ত্র।
আরও পড়ুন: প্রথম আলোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলালের সই করা বিজ্ঞপ্তিতে কেউই আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
একাত্তর/এসি