রাজধানীর তাঁতিবাজার মোড়ে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ একাত্তরকে বলেন, রাজধানীর তাঁতিবাজার মোড়ে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে ম্যাজিস্ট্রেটের শাস্তি
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
একাত্তর/আরএ