জানা গেল নিউমার্কেটের আগুনে আহতদের নাম পরিচয়

সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি বলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান। এখন পর্যন্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। জানা গেছে আহতদের নাম পরিচয়য়।

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউমার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় ধোঁয়াসহ বিভিন্ন ভাবে আহত ও অসুস্থ হয়ে দোকান কর্মচারী ফায়ার সার্ভিস কর্মী, বিমান বাহিনী সদস্য সহ ২৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

আহতদের নামের তালিকা:

১। রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য।

২। শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য।

৩। তৌফিক (২৩), সার্ভিস সদস্য।

৪। রিফাত (২৩), দোকান কর্মী।

৫। রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য।

৬। মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য।

৭। সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য।

৮। আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য।

৯। কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য।

১০। শরিফুল (২৪), ফায়ার সার্ভিস সদস্য।

১১। বায়জিদ (২৫), দোকান কর্মী।

১২। হাসান (২০), দোকান কর্মী।

১৩। রিমন (২৮), দোকান কর্মী।

১৪। কামাল হোসেন (৩৩), দোকান কর্মী।

১৫। ফিরোজ আলম (৩০), দোকান কর্মী।

১৬। জীবন (৩০), দোকান মালিক।

১৭। জিসান (১৮), দোকান কর্মী। 

১৮। ইয়াসিন (২৪), দোকান কর্মী।

১৯। জীবন (২৫) দোকান কর্মী। 

২০। স্বপন (২৩), দোকান কর্মী।

২১। সার্জেন্ট আরাফাত (৩২), বিমান বাহিনীর সদস্য।

২২। সবুজ (২০), আনসার সদস্য।


একাত্তর/এআর