গুলশানে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীর গুলশানে নিজ বাসায় এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ভাষ্য মতে, তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে গুলশান-২ এর ৫৩ নম্বর রোডে বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওই ব্যক্তির নাম এসএম জাহিদুর রহমান (৪৮)। তিনি ওই এলাকায় পরিবার নিয়ে থাকতেন। জাহিদুর খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শাকির হাসান সৌরভ জানান, রিয়েল এস্টেট ব্যবসায়ী জাহিদুর রহমান প্রায় তিন বছর যাবত অসুস্থ ছিলেন। তার পরিবার দেশ-বিদেশর বিভিন্ন স্থানে চিকিৎসা করাচ্ছিলেন। 

পরিবারে ভাষ্য, রোববার ভোরে ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস নেন জাহিদুর। পরে দেখতে পেয়ে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। 

আরও পড়ুন: বাইক দুর্ঘটনায় বান্ধবীর মৃত্যুর পর বন্ধুর ‘আত্মহত্যা’

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই শাকির।


একাত্তর/এসি