বাইক দুর্ঘটনায় বান্ধবীর মৃত্যুর পর বন্ধুর ‘আত্মহত্যা’

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৪:১৩ পিএম

ঈদের আগের দিন রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেলে থাকা নওশিন। ওইদিন আহত হয়েছিলেন বাইক চালক রাহাত হোসেন আসিফ। আর ঈদের পরেরদিন আরিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, শুক্রবারের বাইক দুর্ঘটনায় নিহত বান্ধবীর মৃত্যুশোক সইতে না পেরে আসিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের বয়স ২৫ বছর। 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও দক্ষিণ গোড়ানের বাসা থেকে আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শুক্রবার রাত ৯টার দিকে মতিঝিলে ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী নওশিন। এ ঘটনায় আহত হন বাইক চালক রাহাত হোসেন আসিফ। 

দুজনে ওয়ারী যাওয়ার সময় মেয়র হানিফ উড়াল সড়কের কাছে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। দুজনেই সড়কে ছিটকে পড়েন। 

ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে নওশিনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আসিফকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছিল। 

উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যান রাহাত হোসেন আসিফ। তার ডান হাতে ব্যান্ডেজ ছিল। ওই ব্যান্ডেজ খুলে জানালার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা যান তিনি।

আসিফ হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: অবশেষে আত্মসমর্পণ করলেন অমৃতপাল

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ সাহা বলেন, বান্ধবীর মৃত্যুশোক সইতে না পেরে আহত আসিফ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি। 

তবে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


একাত্তর/আরবি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর