রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ১ হাজার ৬৪ পিস ইয়াবা, ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪২.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ