রাজধানীর শ্যামপুরে ঢাকা ম্যাচ এলাকায় দুই তলার টিন ভেঙে নিচে পড়ে ইউসুফ (৪৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইউসুফ শ্যামপুরে স্যান্ডেল তৈরির কারখানায় কাজ করতেন। তিনি কুমিল্লার লাকসাম শুকতলা গ্রামের হোসেন আলীর ছেলে।
আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারখানার মালিক আক্তার হোসেন সুমন জানান, ঈদের পর ইউসুফ কাজ করতে এসেছিলেন। বিকেলে তিনি বেডিং দুই তালার টিনের চালে রোদে শুকাতে গেলে টিন ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আরো ১০০ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একাত্তর/আরএ