যাত্রাবাড়ী চৌরাস্তায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পাশের বাদাম গাছ সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল চারটার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

তার নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল ছাই রংয়ের হাফ গেঞ্জি ও পুরাতন চেক লুঙ্গি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত ওই ব্যক্তি প্রায় দুই মাস ধরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতেন এবং পার্কের মধ্যেই ভাসমান অবস্থায় ঘুমাতেন। বিকেলে পার্কের পাশের রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে নিহতের পরিচয় সম্বন্ধে কিছু জানাতে পারেননি স্থানীয়রা। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: নিখোঁজের ১৯ দিন পর ঢামেক মর্গে মিললো মরদেহ

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাত আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান তিনি। 


একাত্তর/জো