বনানী লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর বনানীতে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার ভোরে বনানী আর্মি স্টেডিয়ামের বিপরীতে লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানায়, ভোরে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান ওই যুবক। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বন্ধুদের সাথে পুকুরে গোসলে নেমে ওয়ার্কশপ কর্মচারীর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, মৃতের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 


একাত্তর/জো