রাজধানীতে ২১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ১০৬ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশি মদ, ৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ হাজার ১৮২ পিস ইয়াবা ও ১০৯ কেজি ১০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ২১ মে থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেট্রো

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।


একাত্তর/আরএ