উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

রাজধানী ঢাকার উত্তরার কোটবাড়ি রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে রেললাইনের পাশে হাতিটিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মাহুত হাতি দুটিকে বিশ্রামের জন্য রেললাইনের পাশে বেঁধে রেখেছিলেন। পরে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস প্রাণীটিকে ধাক্কা দিয়ে থেমে যায়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই হাতিটির মৃত্যু হয়। হাতিটি রেললাইনের ওপর মৃত অবস্থায় পড়েছিল বেশ কিছুক্ষণ। পরে একটি ক্রেন দিয়ে হাতিটিকে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি ওই এলাকা ছেড়ে যায়।

আরও পড়ুন: শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর আলী জানান, দুর্ঘটনার পর মাহুত অন্য হাতিটি নিয়ে পালিয়ে যায়। মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/জো