রাজধানীতে ৩৯ জন গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ২৬১.৫ গ্রাম হেরোইন, ৩০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬৯২ পিস ইয়াবা, দেশি মদ ৩৭৫ .লি. ও ৬ কেজি ১২৫ গ্রাম ২০০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: বান্দরবানে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।


একাত্তর/আরএ