প্রতারণার অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার

তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওই মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকার চুক্তি হয়। এরপর পুরো টাকা নোবেলকে দিয়ে দেয়া হয়। 

আরও পড়ুন: রোববার ভোরে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

তবে অনুষ্ঠানের দিন সেখানে উপস্থিত না হয়ে এ অর্থ আত্মসাৎ করেন নোবেল। এ ঘটনায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন ওই স্কুলের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম।

গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। 


একাত্তর/এসজে